আতাউর রহমান তুহিন, কয়রা খুলনা প্রতিনিধি: খুলনা জেলা আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতির জেনারেল মিটিং এর মূলঅংশ ২০২৫ সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইং ২৬শে অক্টোবর রবিবার দুপুর ১২ঘটিকায় কয়রা ইউনিটবার আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতি,কয়রা, খুলানার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি, জেলা আইনজীবী সহকারী (এ্যাডঃ ক্লার্ক) সমিতি, খুলনা মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, কয়রা ইউনিটবার আইনজীবী সমিতি কয়রা, খুলনা আলহাজ্ব এ্যাড: শেখ আকবার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, কয়রা ইউনিটবার আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতি, কয়রা, খুলনা মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, কয়রা ইউনিটবার আইনজীবী সমিতি, কয়রা, খুলনা এ্যাড: মনজুর আলম (নান্নু), সিনিয়র সহ-সভাপতি এ্যাড: মোঃ নজরুল ইসলাম, এ পি পি কয়রা ইউনিটবার আইনজীবী সমিতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতি,খুলনা মোঃ মনিরুজ্জামান টুকু, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম মনিমীর, সভাপতি কয়রা ইউনিটবার আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতি, কয়রা, খুলনা নিতাই চন্দ্র সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিতি ছিলেন কয়রা ইউনিটবার আইনজীবী সহকারী (এ্যাড: ক্লার্ক) সমিতির সদস্যবৃন্দ।
