মো: আল-আমিন হোসেন, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ সত্যের সঙ্গে প্রতিদিন’ ¯স্লোগান নিয়ে জনগণের কাছে অবিকৃত বার্তা পৌঁছে দেয়ার প্রত্যেয়ে বরগুনার বামনা উপজেলায় নয়া-দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান বামনা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০: ঘটিকায় নয়াদিগন্ত পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মো: জহিরুল আলম রুমি, বামনা (বরগুনা) প্রতিনিধির সার্বিক বাস্তবায়নে পবিত্র কোরআন তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটা পর্বে উপস্থিত উপজেলা বিএপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ মানসুর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ প্রমুখ। উপস্থিত অতিথি বৃন্দ আলোচনায় অনুষ্ঠানে দৃঢ় কন্ঠে বলেন, নয়া দিগন্ত পত্রিকা একুশ পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল আজ। যা জাতীয় জীবনে ঘটেছে অভাবনীয় ঘটনা, স্বৈরাচারের পতনের পর দেশ গণতান্ত্রিক ধারায় ধাবমান। অবাধ ও মুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। দেশের এহেন প্রেক্ষাপটে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত গুরুত্ব তাৎপর্যপূর্ণ আমাদের জন্য যেমন, তেমনি জাতীয় জীবনেও, সত্য প্রকাশ করতে গিয়ে বিপন্ন ও শত প্রতিকূলতার মোকাবেলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ এলাকার হত দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের সুফল লেখনির মাধ্যমে “ফ্যা সিবাদমুক্ত বাংলাদেশে” গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে কথা বলবে একমাত্র আল্লাহ উপর আস্থা রেখে সত্যকে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য।
