পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
রাজশাহী পুঠিয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তির সপ্তাহ,বিজ্ঞানমেলা-২০২৬ ও দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৭ এপ্রিল শুক্রবার পুঠিয়া উপজেলা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান পুঠিয়া,রাজশাহী। উদ্বোধন শেষে,উপজেলা থেকে আসা বিভিন্ন বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন,পরিদর্শন শেষে লিয়াকত সালমান বলেন,বিজ্ঞান নির্ভর জাতি না হলে বর্তমান বিশ্বে টিকে থাকা অসম্ভব বিজ্ঞানের প্রযুক্তি নির্ভর থাকলে অনেক কিছু সম্ভব হবে আমাদের পক্ষে বর্তমান যুগে বিশ্বে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গিয়েছে,আমাদেরও মেধা কাজে লাগিয়ে প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি,সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,রাজশাহী -৫ পুঠিয়া-দুর্গাপুর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান,এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক মেয়র পুঠিয়া পৌর,আসাদুজ্জামান আসাদ,সাবেক চেয়ারম্যান বেলপুকুর ইউনিয়ন মোঃ রাকিব,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু হায়াত সহ ধোপাপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার উপস্থিত ছিলেন।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
১৭ এপ্রিল ২০২৬
