পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার ২৫ এপ্রিল বিকেল তিনটায় পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,মাননীয় সংসদ সদস্য ৫৬ রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া,রাজশাহী। উক্ত খেলায় অংশগ্রহণ করেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ভাড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ফুটবলের চ্যাম্পিয়ন হন,সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)।
এ সময় প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন,খেলাধুলা করলে বাচ্চাদের মনো বিকাশ ঘটায়,তাই জ্ঞান বিকাশের জন্য খেলাধুলা বাচ্চাদের জন্য যথেষ্ট প্রয়োজন,আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ আর যারা রানার আপ হয়েছে তাদেরকেও ধন্যবাদ আগামী দিনে তারাও বিজয়ী হবে ইনশাল্লাহ,একদিন তোমরাই দেশকে নেতৃত্ব দিবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে সুনামের সাথে তুলে ধরবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোকলেসুর রহমান পুঠিয়া, রাজশাহী। উপস্থিত ছিলেন হালিম বিশ্বাস সবুজ,সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,মোঃ রেজাউল করিম সহকারী শিক্ষক। মোঃ আসাদুল হক (আসাদ) সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা। সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম জুম্মা হাজী। বিএনপি নেতা,আবু হায়াত সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান মিজান
২৫ এপ্রিল ২০২৬
