পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া ত্রিমোহনী বাজার থানা রোড ব্যবসায়কি ঐক্য ও প্রতিরোধ কমিটি গঠন,অন্যায় চাঁদাবাজি যেকোনো ধরনের হয়রানির ঐক্যবদ্ধ প্রতিরোধ দোকানিদের ও প্রতিটি ব্যবসায়ী দোকানে লাঠি ও বাসির ব্যবস্থা করেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে,আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী জুয়েল হত্যার দ্রুত বিচার দাবি ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে নিহত জুয়েলের আত্মার মাগফেরাত চেয়ে দোয়া কামনা করা হয়।এই সময়ে উপস্থিত ছিলেন নিহত জুয়েলের দুই ছেলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ফারুক রায়হান। এ সময় নতুন কমিটির আংশিক ঘোষণা,সভাপতি মোঃ দুদু,সেক্রেটারি ফারুক রায়হান,সহ-সভাপতি মোঃ ধলু,সিনিয়র সহ-সভাপতি জামাল,জয়েন্ট সেক্রেটারি শরিফ ইসলাম,মো: রাজ্জাক,ক্যাশিয়ার মো: কামাল,প্রধান উপদেষ্টা মোঃ কাজেম,জহুরুল,মোস্তফা,সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ,সদস্য কাজল,প্রচার সম্পাদক মোঃ আব্দুল মালেক।
এ সময় বক্তারা বলেন,ব্যবসায়ী জুয়েলকে যেভাবে হত্যা করা হয়েছে পুঠিয়াতে আর কোন ব্যবসায়ী যেন কোন সন্ত্রাসি কোন চাঁদাবাজদের দ্বারা আর যেন খুন না হতে হয়,আমরা থানা রোড ব্যবসায়ী ঐক্য হয়েছি যেখানেই সন্ত্রাস চাঁদাবাজি সবাই ঐক্য হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বো,সেজন্য আমরা প্রতিটি দোকানে লাঠি ও বাশির ব্যবস্থা করে রেখেছি। আলোচনা সভায় কমিটির সেক্রেটারি ফারুক রায়হান বলেন,আমরা সব সময় সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করে চলেছি পুঠিয়াতে আর কোন সন্ত্রাস চাঁদাবাজি করতে দেওয়া হবে না,আমাদের এমপি সাহেবের নির্দেশ পুঠিয়া থেকে সন্ত্রাস চাঁদাবাজি মাদক জিরো টলারেন্স।
পুঠিয়া প্রতিনিধি:
মিজানুর রহমান
২৫ এপ্রিল ২০২৬
