ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোছা. সেলিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেলিনা আক্তার বাড়ির আশপাশে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সেলিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. রশিদুল ইসলামের স্ত্রী।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সেলিনা আক্তারের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
