মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলার দরবস্ত
সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল মিলনায়তনে জৈন্তাপুর উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ মে শুক্রবার বিকেলে শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বৃত্তি পরীক্ষায় ৩য় এবং
৫ ম শ্রেনীর মোট ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার (নগদ অর্থ) ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: এম এ মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর।
প্রধান বক্তা ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সাব্বির আহমদ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ ফারুক আহমদ আজাদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, মানিকপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুল ইসলাম, কম্পিউটার প্রকৌশলী সুলেমান আহসান তানভীর , ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, খরিুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শামীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, বর্তমান অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মঈনুল মুরছালিন রুহেল, বর্তমান সহ-সভাপতি ইমাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু মুরাদ হাসান, জৈন্তাপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিলালুর রহমান।
