
শেখ মারুফ হোসেন,
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
