
কক্সবাজার প্রতিনিধি: মুহাম্মদ ওসমান গনি চৌধুরী
কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা উম্মে সালমা মাদ্রাসায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে। আধুনিকায়ন ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মাদ্রাসাটিতে আজ থেকে ফিঙ্গারপ্রিন্ট (ডিজিটাল) হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসার পরিচালকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীদের দৈনন্দিন উপস্থিতি রেকর্ড করা হবে।আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক হাজিরা পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।উদ্বোধনকালে অতিথিরা বলেন, মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও নিয়মতান্ত্রিক করতে এই ডিজিটাল উদ্যোগ প্রশংসনীয়। এটি ছাত্রীদের উপস্থিতি ও নিয়মানুবর্তিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডিজিটাল এই পদ্ধতি চালুর পর সংশ্লিষ্ট সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
