
মোঃ সাইফুল ইসলাম আকাশ
বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:
ভোলা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীম বলেছেন, নির্বাচনে জয়ী হলে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে জেলার মানুষের বেকারত্ব দূর করা হবে।
আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। বোরহানউদ্দিনের সর্বস্তরের জনগণ এ গণসংবর্ধনা দেয়।
জানা গেছে, সাবেক এ এমপি গতকাল সকালে ঢাকা থেকে লঞ্চে করে ভোলার দৌলতখানে আসেন,পরে ভোলার দৌলতখানে জনসভা করে বোরহান উদ্দিনে আসেন,ভোলা সীমানায় লঞ্চ পৌঁছালে মেঘনায় শত শত ট্রলারে চড়ে জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ও ধানের শীষের পক্ষে স্লোগান দেন।
গতকাল জনসভার পরে আজ বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহীম,জুলাই শহীদ এবং বিএনপির প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও শোক জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ৯১ সনে আপনাদের মাঝে এসে আপনাদের জন্য কাজ শুরু করেছি। এখনও করছি, ভবিষ্যতেও করবো। এবারের প্রধান কাজ ভোলা ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করা।
তিনি বলেন, দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের সমূলে নির্মূল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
গণসংবর্ধনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাসিম কাজীর সঞ্চালনায় সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান,তরিকুল ইসলাম কায়েদ,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজি আজম,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,যুগ্ম আহবায়ক মনজুর আলম ফিরোজ কাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,সহ-সভাপতি ফাইজুল আলম,আলি আকবর পিন্টু,সাইদুর রহমান লিটন সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
