
ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্ত ‘হস্তক্ষেপমূলক’ বলে মন্তব্য ভেনেজুয়েলা প্রেসিডেন্ট
এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে, আর সাম্প্রতিক এ সিদ্ধান্ত সেই হস্তক্ষেপের আরেকটি স্পষ্ট উদাহরণ।
মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটনের এই নীতি ভেনেজুয়েলাকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলতে এবং দেশটিকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ। তিনি আন্তর্জাতিক মহলকে যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ঘটনাটি ঘিরে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
