
টাঙ্গাইল প্রতিনিধি (আতিকুর রহমান খোকন) :
ধনবাড়ী মা ও শিশু হাসপাতালের সামনে গভীর রাতে এক প্রসূতির সন্তান প্রসবের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক মানবিক সহযোগিতা প্রশংসা কুড়িয়েছে।
গতকাল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আতিকুর রহমান খোকন, হাফেজ মোহাম্মদ খাইরুল মুন্সী, মাসুদ ও শামীম ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী এর আগে অস্ত্রোপচারের মাধ্যমে দুই সন্তানের জন্ম দিয়েছিলেন। তৃতীয় সন্তান প্রসবের জন্য তিনি রাতে ধনবাড়ী মা ও শিশু হাসপাতালের সামনে পৌঁছান। কিন্তু হাসপাতালে প্রবেশের আগেই হঠাৎ ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে হাসপাতালের চেয়ারম্যান মো: আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ দ্রুত এগিয়ে এসে রাস্তার মাঝে তাৎক্ষণিক কাপড়ের বেড়া দিয়ে প্রসব ব্যবস্থা করেন মা ও নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করেন। জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। এ সময় বিপুর রায় ও আনিসুর রহমান এর সহযোগিতা প্রশংসনীয় ।
একপর্যায়ে প্রসূতির স্বজনেরা জানান, তাদের কাছে চিকিৎসার খরচ দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই। তখন হাসপাতালের চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, “টাকা নয়, আগে আপনাদের সেবা। টাকার জন্য চিকিৎসা বন্ধ থাকবে না।”
ঘটনাস্থলে আমি নিজ চোখে পুরো ঘটনাটি দেখেছি। অর্থের কথা চিন্তা না করে যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে রোগীর সেবা নিশ্চিত করেছে, এমন মানবিক সেবা অন্য কোনো হাসপাতালে আমি ব্যক্তিগতভাবে দেখিনি।
গভীর রাতে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার এ ঘটনা উপস্থিত সবার মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ধনবাড়ী মা ও শিশু হাসপাতালের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
চিকিৎসা শুধু পেশা নয়, মানবিকতাও যে চিকিৎসাসেবার অন্যতম ভিত্তি, গভীর রাতের এই ঘটনাটি তারই একটি উদাহরণ হয়ে থাকল। ধন্যবাদ ধনবাড়ী মা ও শিশু হাসপাতালের সকল কর্তৃপক্ষকে ।
