
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামের কৈলাশ মেম্বার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। উক্ত ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আবু হানিফ মুক্তা ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ এর নেতৃত্বে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন
স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সূত্র মতে, শ্রী মনোরঞ্জনের রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাসায় কেউ না থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিগুলো হলো মনোরঞ্জন, দীপক বর্মন,দর্প বেওয়া, ধর্মকাণ্ড বর্মন,কোমল চন্দ্র রায়, পুলেন চন্দ্র রায়।
খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, পোশাক, খাদ্যদ্রব্যসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের গগনবিদারী আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
