
বিশেষ প্রতিনিধি:অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।
দ্রুত তদন্ত, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে আস্থা আরও দৃঢ় করে।
আমরা প্রত্যাশা করি, তদন্তের পরবর্তী ধাপগুলোও একই রকম স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হবে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইন অনুযায়ী যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
অপরাধীর পরিচয় নয়—অপরাধের ভিত্তিতেই বিচার নিশ্চিত হোক।
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের এমন দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপ অব্যাহত থাকুক।
