
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫-সেপ্টেম্বর) সকালে উপজেলার ২-নং বেলপুকুর ইউনিয়নের ৯-নং ওয়ার্ডের চকজামিরা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরইসলাম ওই গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,সকালে চকজামিরা বিলে মাছ ধরতে যান নুর ইসলাম। এ সময় বিলের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরইসলামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
মোবাইল ০১৭৩৯ ৪০ ৭৫১৩
২৫ সেপ্টেম্বর ২০২৬
