
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা ও অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।
ভূমিকম্পটির উৎসস্থল ছিল গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নরসিংদী জেলার ঘোড়াশালে। বাংলাদেশ এবং ভারতের কয়েকটি অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভবন থেকে নেমে খোলা জায়গায় অবস্থান নেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য আনুসারে নরসিংদী জেলা সদরের গাবতলি এলাকায় ভূমিকম্পে ভবনের ছাদ ধসে ১ জন শিশু সহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ৫.৫ মাত্রার ভূমিকম্প মাঝারি ধরনের হলেও ভবন দুর্বল হলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অফিশিয়াল রিপোর্ট আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
