
বাংলাদেশ সচিবালয়র বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ১০ম হতে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ঠাকুরগাঁওয়ের কল্যাণে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ” নামে সংগঠন প্রতিষ্ঠার লক্ষে গত ১৫ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী “বাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার কর্মরত কর্মচারীদের সকলের মতামতের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ” এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সুমন এবং কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মোঃ ওবায়দুল ইসলাম রবি সাধারণ সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ নাজমুল হুদা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মোঃ মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মোঃ মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মোঃ সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত মোঃ ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত মোঃ জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি-কে নির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ বলেন, বাড়ি ঠাকুগাঁওয়ে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছি সকলকে উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। অনেক মন্ত্রণালয়ের সহকর্মীগণ সমস্যায় থাকলে তাদের সমস্যার সমাধানের জন্য এরকম প্ল্যাটফরম দরকার। যা আগে কেউ করেনি। আমরা অনেক সময় সমস্যার মধ্যে থাকি। কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, আমরা একমত হয়ে সকল সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর থাকবো।
সভাপতি নাজমুল হুদা বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে, একটি সংগঠন তৈরী করা প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আ-মৃত্যু কাজ করে যেতে চাই।