
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান (মিজান)
পুঠিয়ায় একটি দ্রুতগামী অটো গাড়ির ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের বিশিষ্ট মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকার পলাশ জুয়েলার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো হাটাহাটি করতে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আড়ানী থেকে আসা অটো গাড়ি বিজন দত্তকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিজন দত্তকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজন দত্ত পুঠিয়া বাজার বণিক সমতির সহ-সভাপতি ছিলেন ও সাবেক সহ-সভাপতি হিন্দু কল্যাণ সংস্কার সমতির দায়িত্ব পালন করেন। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার পর অটো গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,এই ব্যাপারে এক্সিডেন্ট নিয়মিত একটি মামলা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
