
রাকিব হোসেন ঢাকা:
১১তম গ্রেট থেকে ১০মগ্রেডের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায় না হলে আগামী ৩ ই ডিসেম্বর সকাল ৮ হইতে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করবে,এই সমায়ের মধ্যে দাবি আদায় না হলে, ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব ‘হাসপাতাল শাটডাউনে হুশিয়ারির দিয়েছেন তারা। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিিউট হাসপাতাল এর সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।এসময় মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম- ট্যাব) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, আবুল কাশেম আশিক জানান: সামনে কর্মবিরতির সময় বাড়বে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে এর মধ্যেও যদি দাবি আদায় না হয় তবে ৪ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করা হবে।” এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘলাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের। এতে তীব্র খুব প্রকাশ করেছেন সেবা নিতে আশা স্থানীয়রা।