
পুঠিয়া প্রতিনিধি:
মিজানুর রহমান (মিজান)
(১০ ডিসেম্বর) পুঠিয়া উপজেলার শিবপুর হাট,বিড়ালদহসহ আরো কয়েকটি স্থানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত স্থানসমূহ হতে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সারোয়ার হোসেন (৩৮) – ২ মাস জেল
শওকত হোসেন ( ৪০)- ৩ মাস জেল
শরীফুল ইসলাম (৩৬) – ২ মাস জেল দেয়া হয়।
এ সময় সহকারী (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান অব্যাহত থাকবে।