
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
খেলাফত মজলিস সভাপতি,রাজশাহী জেলা পূর্ব শাখা খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণায় মাওলানা আব্দুল হামিদ। (১০ ডিসেম্বর) বুধবার পুঠিয়া উপজেলার বিভিন্ন জায়গায় দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে প্রচারণা করেন।
দেওয়াল ঘড়ি প্রচারণায় সময় মাওলানা আব্দুল হামিদ বলেন,আমার দল খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি মার্কা আমাকে মনোনীত করেছেন এবং এমপি প্রার্থী হয়েছি, এবং আপনাদেরকে দেওয়াল ঘড়ি মার্কা ভোট দেওয়ার আহবান জানাচ্ছি, আমরা এদেশে বহু জুলুম অত্যাচারের রাজনীতি দেখেছি,আমি নির্বাচিত হলে যুবকরা যেভাবে চরিত্র নষ্ট হচ্ছে মাদক,আবা,নেশা জাতীয় দ্রব্য পান করে যুবকেরা চরিত্র ধ্বংস করছে জীবন যৌবন ধ্বংস করেছে এটা আমি রক্ষা করার চেষ্টা করব,নৈতিক শিক্ষা দ্বারা ধর্মীয় শিক্ষা দ্বারা ও সঠিক শিক্ষা দ্বারা তাদেরকে পরিবর্তন করব,সুষ্ঠু সমাজ ও শান্তিপূর্ণ সমাজ তৈরি করব,রাস্তাগুলো অবহেলিত আছে এগুলো আমি সংস্কার করবো,এলাকাতে যে কুসংস্কার রয়েছে সেগুলো দূর করব,যেখানে যে অভাব আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব,শরীরচর্চার জন্য মাঠের দরকার সেগুলো ব্যবস্থা করব,চিকিৎসার জন্য সুব্যবস্থা করব,আমি যদি নির্বাচিত হতে পারি এখানে মানুষের মধ্যে কোন দ্বন্দ্ব ফ্যাসাদ থাকবেনা ইনশাল্লাহ,এবং কল্যাণমূলক রাষ্ট্র জাতিকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,খেলাফত মজলিসের অসংখ্য নেতৃবৃন্দ।
পুঠিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান (মিজান)
