ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজার সদরের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, নিহত ফারুকের ময়নাতদন্ত গতকাল বিকেলে জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। ৯ ডিসেম্বর রাতে শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার ফারুক ও সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন।
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন প্রার্থী। তারা হলেন— বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): এই আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচজন প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী,
ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।
