জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালির রাজধানী রোমে হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ও বর্ণিল আয়োজন আমিসি ‘বাংলা ফেস্টিভ্যাল’। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ , রোমের লরেন্টিনা (Laurentina) এলাকার দেশি ইভেন্টস ভেন্যুতে তিন দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব হতে যাচ্ছে বাংলা সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ জানান ,উৎসবজুড়ে থাকবে গান, নাচ, ফ্যাশন শো, পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রতিভাবানদের নিয়ে বিশেষ ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা।
সিংক : – আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ
এই ফেস্টিভ্যালে বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা ‘পারফর্ম করবেন। এছাড়াও আরও বহু তারকা শিল্পীর পরিবেশনা দর্শকদের আনন্দে মাতিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে।
উৎসব প্রাঙ্গণে থাকবে ঐতিহ্যবাহী পিঠা ও বাঙালি খাবারের স্টল জুয়েলারি, হ্যান্ডমেড ক্রাফটস ও নানান পণ্যের প্রদর্শনী,শিশুদের জন্য আলাদা করে সাজানো ফান জোন,দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল হেলথ চেকআপ সুবিধা,
ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা বাসা থেকে অনলাইনে ব্যবসা পরিচালনা করেন, তাদের জন্য এই ফেস্টিভ্যালে স্টল বুকিংয়ের বিশেষ সুযোগরাখা হয়েছে।
ইতিমধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী স্টল বুকিংয় করা এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন ,আমরা আগামী ২.৩.৪ বাংলা ফেস্টিভ্যাল’
উৎসবের জন্য ইতিমধ্যে স্টল বুকিংয় করেছে আমরস থাকছি এই আয়োজনে আমাদের ক্ষুদ্র প্রতিভা নিয়ে আপনাদের মাঝে।
ভক্সপপ : – ক্ষুদ্র ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি
উৎসবের অন্যতম আকর্ষণ ‘দেশি ট্যালেন্ট শো ইতালি’, যেখানে গান, নাচ কিংবা ম্যাজিক পরিবেশন করে সেরা প্রতিভারা বড় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
আয়োজকদের আশা, এই বাংলা ফেস্টিভ্যাল শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, ভাষা ও শেকড়ের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে।
