
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
পুর্ব সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের ভিতরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) আটকা পড়া বাঘকে উদ্ধার করেছে বনবিভাগ।
৪ জানুয়ারী বিকাল রোববার তিনটার দিকে ঢাকা থেকে বিশেষজ্ঞদের নিয়ে উদ্ধারকারী টিম অভিযান শুরু করে। ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জনসহ উদ্ধারকারী টিম এসে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
বাঘটি উদ্ধারে ট্রাংকুয়ালাইজার ব্যবহার করা হয়েছে। বন্দুকের মাধ্যমে এটি বাঘের শরীরে প্রবেশ করিয়র অচেতন করিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ট্রাংকুয়ালাইজার কার্যকর হলে বাঘ প্রায় আধা ঘণ্টা অচেতন থাকে। এরপর সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হয়।প্রয়োজনে বাঘটির অন্য কোন আঘাত বা অসুস্থতা থাকলে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালে বাঘটি ফাঁদে আটকা পড়ে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড় এলাকায় চোরা শিকারীদের পেতে রাখা হরিণের ফাঁদে বাঘটি আটকা পড়ে।সুন্দর বণের করমজল প্রজানন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন,
খুলনা থেকে স্বপন কুমার রায়ের রিপোট নতুন বাংলাদেশ২৪
