
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়ার নয়াপাড়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৮-জানুয়ারি) বেলা ১২ দিকে সহকারি (ভূমি)
পুঠিয়া,রাজশাহী,শিবু দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় রানা পারভেজের সাফা কসমেটিকের অনুমোদনবিহীন,ক্রিম,লোশন,উৎপাদনকাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ সামগ্রী জব্দ করা হয়। এই সময় রানা পারভেজ সাফা কসমেটিকে কে ৫০,০০০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সহকারি (ভূমি) পুঠিয়া,রাজশাহী, শিবুদাশ বলেন,অনুমোদনহীন এসব কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখের ক্ষতি ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
