
সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পৌর শহরের বন্দর এলাকার আজমল ট্রেডার্সের মালিক আজমল হককে ৫ হাজার টাকা ও কলেজ রোড এলাকার ব্যবসায়ী সাইদুর রহমানকে ৩ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
