
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী শিশুদের বাংলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাঠশালা র শিক্ষার্থী ও অবিভাবকদের নিয়ে তুষার পর্বত ভ্রমণের আয়োজন করে স্কুল কতৃপক্ষ।
ইউরোপে শীত মৌসুম শুরুর সাথে সাথে প্রবাসী বাংলাদেশীদের তুষার পর্বত ভ্রমণ শুরু হয়ে যায়। সেই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে কোমলমতি বাংলাদেশী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে তুষার পর্বত ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাঠশালা । সকাল সাত টায় বিলাসবহুল একটি বাস যোগে ভেনিসের মেস্রে হতে যারা শুরু করে আলেগ্গে ( আলেগগে) তুষার পর্বত ভ্রমণে। বাস যোগে যাত্রা পথে , উপস্থিত অনেকেই, গান, কবিতা আবৃত্তি , গজল, ও কৌতুক পরিবেশনায় মেতে উঠে। যাত্রার মাঝ পথে সকালের নাস্তা বিতরন ও খাওয়া শেষে আলেগ্গে পর্বতের দিকে যাত্রা শুরু করে। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর দুপুরের ভোজ শেষে ক্যাবল কারে চরে হাজার মিটার উপরে চলতে থাকে সকলে। পর্বতের উপরে সুভ্র সুন্দর সাদা তুষার ও স্কি খেলা দেখে মুগ্ধ শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলে সাদা তুষারে ছবি তোলা ও নানা খেলায় মেতে উঠে সকলে। সে এক অন্যরকম অনুভূতি ।
শুধু পাঠ্য বই নয়, এর বাইরেও যে অনেক কিছু শেখার ও জানার আছে সেটি বোঝানো ও জানোনোর জন্যই এমন আয়োজন বলে জানান স্কুল কতৃপক্ষ । পর্বত ভ্রমণ শেষে লটারি ড্র করা হয় সে সময় লটারিতে বিজয়ী সকল অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় উপহার।
