
— মহিউদ্দিন মহিন, বিশেষ প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার নাছিরমাঝি এলাকার গংগাকীর্তিতে অবস্থিত আবু তাহের মেম্বার বাড়ীর জামে মসজিদে যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬) প্রতিদিন বাদ আছর মসজিদ ময়দানে আয়োজিত এ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআনের তাফসীর পেশ করেন। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা নুরে আলম নুরানী।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, মুহাদ্দিছ, দারুল উলুম হোসাইনিয়া নুরানী মাদরাসা, শশীভূষণ-এর আলহাজ্ব আবুল কালাম আজাদ যুক্তিবাদী (১৪ জানুয়ারি),
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, কেরানীগঞ্জ, ঢাকা থেকে আগত আলেম (১৩ জানুয়ারি),
হযরত মাওলানা আমির হোসেন নবীপুরী (১৪ জানুয়ারি),
হযরত মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন, সিনিয়র শিক্ষক, দারুল উলুম মোহাম্মদীয়া (মিল বাজার মাদরাসা) (১৩ জানুয়ারি)।
মাহফিলে আরও বহু ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। উত্তর তাফসীর মাহফিলে অসংখ্য আলেমেদ্বীন ও স্থানীয় মুসল্লিগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শেষ দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুভেচ্ছান্তে
আবুল হোসেন মিয়া
সভাপতি
আবু তাহের মেম্বার বাড়ী জামে মসজিদ যুব তাফসীর কমিটি
