
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া ঝলমলিয়া মারকাযুস সুন্নাহ্ ইসলামিয়া মহিলা ক্বওমী নূরানী হাফেজিয়া মাদ্রাসায় বাৎসরিক শিক্ষা প্রদর্শনী অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল (২০২৬) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮-জানুয়ারি) সকাল ১১ টার সময় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতের প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মনজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন,মাওলানা মোঃ রাকিবুল হাসান,এ সময় আরো উপস্থিত ছিলেন,মাদ্রাসার মহিলা শিক্ষার্থীসহ অভিভাবকগণ,অনুষ্ঠান শেষে একটি দোয়ার আয়োজন করা হয়।
পুঠিয়া প্রতিনিধি;
মোঃ মিজানুর রহমান (মিজান)
২৮ জানুয়ারি ২০২৬
