সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এম এ মালি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর পরিচালনায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সিলেট-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
এদিন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ড) থেকে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বিপুল ভোটে জয়লাভ করেন।
উল্লেখ্য, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন।
ধন্যবাদান্তে,
মাননীয় সংসদ সদস্য (সিলেট-৩) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)-এর প্রেস বিভাগ থেকে
আশিকুল ইসলাম
