
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান (মিজান)
(৬ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১২ সময় উপজেলার পীরগাছা (বারইপাড়া) গ্রামের সবুজের স্ত্রী, কনা আক্তার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের জের ধরে তার বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস আত্নহত্যা করেন। স্থানীয় এলাকাবাসী কনাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মৃত কনা আক্তারের বাবা থানায় একটি (ইউ ডি) মামলা করেন, লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
