পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়ায় মোছাঃ পারুল বেগমের (৪৮) সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ।
(২১-ফেব্রুয়ারি) পুঠিয়া শাহবাজপুর গ্রামের,মোছাঃ পারুল বেগম (৪৮) স্বামী, মোঃ আঃ আজিজ,পিতাঃ মৃত, অছিমুদ্দীন প্রামানিক,অনুমানিক ভোরের যেকোনো সময়,সে তার নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন বলে অভিযোগ ওঠে।
মোছাঃ পারুলের মেয়ে,মোছাঃ সোনিয়া বেগম বলেন,সকাল ৯ টার দিকে মায়ের প্রতিবেশী আমাকে ফোন দেয়,মোবাইল ফোনের মাধ্যমে জানাই আমার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি দ্রুততার সাথে মায়ের বাড়িতে এসে অনেকের মাধ্যমে জানতে পারি আমার মা পারুল বেগম শিহরি খেয়ে ফজরের নামাজ পড়ে বাড়ির পশ্চিম দুয়ারী ঘরে ঘুমিয়ে পড়ে,আনুমানিক সাতটার সময় আজিজের মিয়ে আমার মাকে উক্ত বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। আমি আমার পরিবারের সাথে আলোচনা করে থানায় এসে অপমৃত্যুর একটি মামলা করি।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন,পারুল বেগমের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহীতে পাঠিয়েছি,পারুল বেগমের মেয়ে,মোছাঃ সোনিয়া খাতুন পুঠিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
২১ ফেব্রুয়ারি ২০২৬
