র

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামে পারিবারিক কলহের জেরে সিপিন চন্দ্র রায় (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সিপিন চন্দ্র রায় ওই এলাকার মৃত উদারু চন্দ্র রায়ের ছেলে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন তিনি। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
সুজন আলী,রাণীশংকৈল, ঠাকুরগাঁও
তাং-২৫/০২/২৬
