পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান)ঃ
রাজশাহী পুঠিয়ায় গরিব কৃষক শেখ মোহাম্মদের এক বিঘা জমিতে ঘাস মারা বিষ স্প্রে করে পেঁয়াজের নষ্ট করল দুর্বত্তরা। (৪ মার্চ) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে উজালপুর গ্রামে,এই ঘটনাটি ঘটে,কৃষক শেখ মোঃ প্রতিদিনের মতো সকালে উঠে তার পেঁয়াজের জমি দেখতে যান,তার জমিতে দেখেন,পেঁয়াজের গাছগুলো যেন আওড়িয়ে যাচ্ছে,তখন তিনি বুঝতে পারেন কে জানি তার পেঁয়াজের জমিতে ঘাস মারা ওষুধ স্প্রে করেছে ,বেলা বাড়ার সাথে সাথে ঘাস পোড়ানোর ওষুধের প্রভাবে পেঁয়াজের গাছগুলো পুরিয়ে যায়।
এ বিষয়ে শেখ মোহাম্মদ বলেন,আমি গরিব মানুষ পেঁয়াজ লাগানোর সময় আমি এক লক্ষ টাকা ঋণ নেই,ও জমিটা টেন্ডার হিসাবে এক বছরের জন্য নিজ নেই,আমি এখন কি করব কিছু ভেবে উঠতে পারতেছি না,সার ওষুধের দোকানে অনেক টাকা পাবে,আমি কি করে এখন ঋণ পরিশোধ করব,আমার সংসারের স্ত্রী ছোট বাচ্চা সবাইকে নিয়ে খুব কষ্টে এই পেঁয়াজের পরিচর্যা করি। সংসার টা আমার চলে খুব কষ্টে,মনে করেছিলাম আমার এই পিয়াজ বিক্রি করে সকল ঋণ শোধ করে,পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করব,কিন্তু কে বা কাহারা রাত্রিতে আমার এই জমিতে এই ক্ষতি করলো,আমার কারো সাথে বিরোধ নেই সকলের সাথে আমার সুসম্পর্ক,আমার যে ক্ষতি করেছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
জমিতে এসে শেখ মোহাম্মদের স্ত্রী সন্তানরা যেন কান্নায় ভেঙ্গে পড়ে,সেখানকার বাতাস যেন অনেকটা ভারী হয়ে এসেছিল শেখ মোহাম্মদের পরিবারের উপর। তিনি আরো বলেন,এই ব্যাপারে থানাতে একটি অভিযোগ করব। স্থানীয় বলেন,এই ধরনের ক্ষতি কারো জন্যই কাম্য নয়,অপরাধী যত বড়ই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে,তা না হলে আজকে শেখ মোহাম্মদের করেছে কালকে আমাদেরও করতে পারে,তাই দ্রুতভাবে এই দুর্বোত্তরা যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
