পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। ০৬ মার্চ রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সময় ১ জন মাদক বিক্রেতা ও অনলাইনে জুয়ায় আসক্ত ও ২ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন সজীবুল ইসলাম, সানাউল হক, জনি ইসলাম। পরে মোবাইল কোর্টর মাধ্যমে মাদক ব্যবসায়ীকে ৩ মাস মেয়াদে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাদক সেবী দুই জনকে উভয় দন্ডে করা হয়েছে। এ সময় সরকারি কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারি মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
