মিজানুর রহমান (মিজান),পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়া উপজেলায় জ্বালানি তেলের সংকট নিরসনে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করা হয়। এ সময় পেট্রোল পাম্প ও বিক্রয় কেন্দ্রগুলোতে তেলের মজুত ও বিক্রয় পরিস্থিতি পরিদর্শন করা হয়। (৭ মার্চ) পুঠিয়া নওপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে ও সার-কীটনাশকের বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী,শিবু দাশ। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোঃ সামাদ ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
