ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:
মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেছে ৭ম মার্চ। ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।করেছে। রাতে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসীর সামনের পাকা রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।
পালানোর চেষ্টাকালে শহিদুল্লাহ (৫৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত আসামীর দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ১২ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৩ গ্রাম। গ্রেফতারকৃত আসামী এনামুল হকের পুত্র। তিনি পূর্ব পোকখালীর বাসিন্দা। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় এসআই মুজিবুর রহমান বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৫। মাদকের বিরুদ্ধে ঈদগাঁও থানা পুলিশের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।
