পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহী পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে নির্ধারিত দামের থেকে বেশি দামে পেট্রোল বিক্রয় করার জন্য একজন ব্যবসায়িক অর্থদণ্ড প্রদান করা হয়। (১৪ মার্চ) দুপুর ১ টার দিকে বিলমাড়িয়া বাজারে বেশি দামে পেট্রোল বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা (ভূমি) কর্মকর্তা শিবু দাশ। অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রয় সময়, আদিল হোসেন নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন,জ্বালানি তেলের সংকট নিরসনে খুচরা পর্যায়ের দোকানে দাম বেশি রাখা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় । এছাড়াও বেশি দামে পেট্রোল বিক্রয় করায় একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।
