পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহী পুঠিয়ায় মহাসড়কে বেপরোয়ার ড্রাম ট্রাক ও বিভিন্ন মাছ বাহী গাড়ি রাস্তায় পিচ্ছিল করাই জরিমানা (১৪ মার্চ) ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ও সড়কে শৃংখলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ড্রাম ট্রাক ও রাস্তায় পানি ফেলে রাস্তা পিচ্ছিল করা বিভিন্ন মাছবাহী গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তীব্র গতি ও রাস্তায় পানি ফেলে চলাচল ঝুঁকিপূর্ণ করা সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে। এসময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় বিভিন্ন ১ জন ড্রাম ট্রাকের চালককে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,মহাসড়কে শৃংখলা ফেরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
