
বোরহানউদ্দিন প্রতিনিধি।
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ, ওই এলাকার মোর্শেদের বিরুদ্ধে। থানায় অভিযোগ করেও মিলছেনা প্রতিকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্শেদ ৩ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের পাশাপাশি এলাকায় মহিলাদেরকে করছে ইভটিজিং, কেউ প্রতিবাদ করলে, তাকেও হেনস্তার শিকার হতে হয়। এইজন্যই এলাকার লোকজন মুখ বুজে চুপচাপ থাকে তার ভয়ে।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের প্রভাবে টবগী ৫ নং ওয়ার্ডে চুরি, ছিনতাইর মতো অপরাধ আশঙ্কাজনকহারে বেড়েছে। বিষয়টি বোরহানউদ্দিন থানার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ থাকা স্বত্বেও মাদক কারবারি মোর্শেদের বিরুদ্ধে এখনও আইনগত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে-না কেন?
স্থানীয় ব্যবসায়ী হান্নান বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করছে মোর্শেদ। ৩/৪ মাস আগে চরফ্যাশন থানায় ইয়াবাসহ আটক হন। পরে তার পরিবার জমিনে তাকে বেড় করেন। তাকে ভালমন্দ ডাক দিলে উল্টো তার হাতে নির্যাতিত হতে হয়। এই ভয়ে কেউ তাকে ডাক দেয়না।
মোর্শেদের বোনের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। তিনি অপ ক্যামরায় বলেন, তার কারণে আমরাও সমাজে মুখ দেখাতে পারিনা। সবাই আমাদের দিকে আঙুল তুলে কথা বলে। আমাদের কারো সাথে মোর্শেদ এর সম্পর্ক ভালো না। অনেক রাতে আসবে, এসে ভাত খেয়ে বেড়িয়ে যাবে। কই যায়, কোথায় থাকে কি করে? কিছুই জানিনা। প্রশাসনের উদ্দেশ্য বলবো, মোর্শেদ সহ ওর পিছনে কারা ওকে শেল্টার দেয়, তাদেরকে খুঁজে প্রত্যেককে আইনের আওতায় আনা হউক।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুমন পাটোয়ারী বলেন, আমরা প্রতিবাদ করলেই মাদক ব্যবসায়ীরা হুমকি দেয়, মারধরের ভয় দেখায়। বোরহানউদ্দিন থানায় অভিযোগ করেও তাকে কিছু করা যায়নি, ওর পিছনে যারা শেল্টার দেয়। তাদের হাত অনেক লম্বা, এইজন্য অভিযোগ দিয়েও কিছু করা যাচ্ছে-না।
আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কোন সময় মোর্শেদ কি করে পেলে এমন আতংকে থাকতে হয়।আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রক্ষা করুন। আমাদের নিরাপত্তা দিন, নইলে আমরা এখানে বসবাস করতে পারব না।
মোর্শেদের বড় ভাই সিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিরুপায়, তাকে ডাক দিতে গিয়ে অনেক অপদস্ত হয়েছি। মোর্শেদ গাঁজা নিজে খায়, বিক্রিও করে এগুলো প্রশাসন দেখেনা। প্রশাসন যদি তাকে কিছু না করতে পারে, আমরা কি করবো? মোর্শেদ সম্পর্কে আমার সৎ ভাই তাই আমাকে সম্মান দিয়ে কথা বলেনা। এবং ওর অত্যাচারে এলাকাবাসী ছাড়াও আমাদের পরিবারের সকলেই দিশেহারা।
