শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
মাসুম বিল্লাহ, বগুড়া
বগুড়া শেরপুরে সুঘাট ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা)–২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ১০ টায় ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা শিরীন নাহার,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কে এম মানিক,
ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাচাঁদ বসাক,সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুঘাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত, সুঘাট ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আমিনুল মন্ডল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালকের ফাইনাল খেলায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চোমরপাথালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এই খেলায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়। বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু তালহা সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে বালিকাদের ফাইনাল খেলায় সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম বিপ্লব।
