
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
রাজশাহী পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছরের কিশোর,কিশোরীদের ফুটবল,ক্রিকেট,কাবাডি,অ্যাথেলেটিক্স, দাবা,ব্যাডমিন্টন,সাঁতার,মার্শাল আর্ট বাছাই শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান,
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টায় পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
এ সময় পুঠিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কিশোর কিশোরীরা বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত,নতুন কুঁড়ি স্পোর্টস সেটি উপজেলা পর্যায়ে বাছাই হতে যাচ্ছে তার মধ্য থেকে বাছাই করে বিভিন্ন ইভেন্টের খেলোয়ারদের টিম জেলাই পাঠাবো। জেলাতে খেলাধুলার মাধ্যমে আমাদের পুঠিয়ার মান উজ্জ্বল রাখবে এই আমাদের প্রত্যাশা। একই সাথে দেশ ও বিদেশে ক্রীড়াঙ্গনে পুঠিয়া উপজেলা থেকে প্রতিনিধিত্ব করবে তোমাদের মাঝ থেকেই উঠে আসা এক ঝাঁক খেলোয়ার। বাংলাদেশ সরকার এমন সুন্দর একটি আয়োজন করে দেয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
প্রধান অতিথি,জনাব তারেক রহমান,এমপি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (২-মে-২০২৬) সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন। একই সময়ে সকল জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতা এক যুগে শুরু হবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
২৯ এপ্রিল ২০২৬
