
মোঃ হাসান ফরাজী (বোরহানউদ্দিন):
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আনুমানিক ৩ ৩ ঘটিকার সময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদি হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোরহানগঞ্জ-রানীগঞ্জ সড়কের কালু পাটোয়ারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ জয়নাল আবেদিন (৬০) নামে এক ব্যক্তিকে ৭০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত জয়নাল আবেদিন পক্ষিয়া ৮নং ওয়ার্ড এলাকার মৃত জালাল পাটোয়ারীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বলেন ,এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান ইতিবাচক ভূমিকা রাখছে। তারা মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
