পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা,নিরাপদ ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯-মে) সকাল সাড়ে দশটায় দেশব্যাপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,তারেক রহমান ভার্চুয়ালি ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে,পুঠিয়া উপজেলা (ভূমি) অফিস চত্বরে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেয়। পরে ভুমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক,নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,লিয়াকত সালমান,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সেবাগ্রহীতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মিজানুর রহমান
১৯ মে ২০২৬
