
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থের শিব চৌকির সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
২০ মে বিকেল ৬ টার সময় উপজেলা থানার মোড় এলাকায় সদ্য নির্মিত পুঠিয়া শিবচৌকি ঘাট সুন্দর ও শোভা বর্ধন এর কাজ পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এ সময় তিনি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কাজের মান সম্পর্কেও জানেন। এবং পুরো জায়গাটায় ঘুরে দেখেন।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, কাজে মান অনেক ভালো হয়েছে। তবে আরো অনেক কাজ এখানে বাঁকি আছে সামনে আরো বরাদ্দ দিয়ে এই স্থানটি আরো সুন্দর ভাবে সাজানো হবে এবং দৃশ্যমান করা হবে।
পুঠিয়া প্রতিনিধি
তারিখ ২০-০৫-২০২৬ ইং
