বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়
পঞ্চগড়ে নির্জন বাসায় ঘরের ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করে গেল রাতে মামলা দায়ের করেছে ধর্ষনের শিকার ভাগ্নী জেসমিন আক্তারের বাবা জয়নউদ্দিন। মামলার অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্টান দেখতে যায় দুই যুবতি মামী ভাগ্নী অনুষ্ঠান শেষে নিজের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরছিল। বাড়িতে তালা দেখে ভাগ্নীর অন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে যাওয়ার চেস্টা করে। এ সময় প্রতিবেশী পারভেজ চার্জার ভ্যান বন্দোবস্ত কওে দেওয়্রা কথা বলে রাসেল বিশ^জিৎসহ ছয়জন তরুনকে ডেকে আনে। এ সময় পারভেজ রাসেল এবং বিশ^জিৎ বাড়িতে একা পেয়ে ভাগ্নীর ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভাগ্নীকে জোরপূর্বক ধর্ষন করে এসময় ডেকে আনা অজ্ঞাতনামা চারজন মামীকে বাড়ির পার্শে জোরপুর্বক ধর্ষন করেন। পরের দিন গত ০১ জুন মামী ভাগ্নীর শারিরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগীতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান ধর্ষনের অভিযোগ নিয়ে দুই যুবতি নারী গত ০১ জুন রাতে ভর্তি হয় । ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সেই সাথে ধর্ষনের আলামত সংগ্রহ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালেক জানান এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষনের শিকার নারীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে আইনি প্রক্রিয়া চলমান।
পঞ্চগড় প্রতিনিধি
০৩ জুন ২০২৬
