এম আমিরুল ইসলাম বগুড়া প্রতিনিধি:
আজ ১৯/০৬/২০২৬ ইং তারিখে
বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর-বগুড়া সড়ক এবং দুর্গাপুর থেকে জামাদার তিন রাস্তার মোড় (ব্র্যাক মোড়) এলাকায় ধান মাড়াইয়ের পর সড়কের পাশে ও ওপর খড়ের স্তুপ ফেলে রাখায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। সাম্প্রতিক বৃষ্টিতে এসব খড় পচে গিয়ে সড়কে পিচ্ছিল পরিবেশ তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এছাড়া পচা খড়ের কারণে সড়কেরও ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
এ অবস্থায় কাহালু উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কে পড়ে থাকা পচা খড় পরিষ্কার করে। তাদের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
সড়ক পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি গোলাম সারোয়ার বাবু, জুয়েল মণ্ডল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক রাছেলসহ সদস্য আনোয়ার, নজরুল, রিমন, রবিউল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপণ্য বা খড়সহ কোনো ধরনের উপকরণ সড়কের ওপর না রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয়রা বলেন, এমন সচেতনতামূলক উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
