
আজ ২০ জুন ২০২৬ খ্রিঃ, জৈন্তাপুর উপজেলার ০৪ নং বাংলাবাজার ও বাউরভাগ এলাকায় সন্ধ্যায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর, সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।
অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ০১টি ফেলুডার এবং বাউরভাগ পশ্চিম এলাকা থেকে ০১টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি পরবর্তীতে ২ জন জিম্মাদারের হেফাজতে প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
