কুড়িগ্রামে বন্যার আশঙ্কা,, আগামী ৩ দিনে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
জেলার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
রবিবার (২১ জুন) বিকাল ৩টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের ভূরুঙ্গামারী পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার ৯৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপদসীমা ২৯.৬০ মিটার হলেও পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৮.৬১ মিটার। ধরলা নদীর কুড়িগ্রাম সদর সেতু পয়েন্টে পানি বিপদসীমার ১৯৮ সেন্টিমিটার নিচে রয়েছে। এ পয়েন্টে বিপদসীমা ২৬.০৫ মিটার এবং বর্তমান পানি সমতল ২৪.০৭ মিটার। অপরদিকে ফুলবাড়ী তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপদসীমা ৩০.৮৭ মিটার এবং বর্তমান পানি সমতল ২৯.৬৮ মিটার। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচে রয়েছে। এখানে বিপদসীমা ২৯.৩১ মিটার এবং পানি সমতল ২৮.৯৭ মিটার। ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপদসীমা ৫২.১৫ মিটার এবং বর্তমান পানি সমতল ৫২.০০ মিটার। এছাড়া ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ১৭৯ সেন্টিমিটার নিচে এবং নাগেশ্বরীর নুনখাওয়া পয়েন্টে ২২৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ দুই পয়েন্টে বর্তমান পানি সমতল যথাক্রমে ২১.৪৬ মিটার ও ২৩.৮২ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম জানিয়েছে, জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ৩ দিনে আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্
