টাঙ্গাইলের ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ খোরশেদ আলম খোকা (৪০), পিতা: আবেদ আলী, বাড়ি পাইটকা দক্ষিণের মোড় গ্রেপ্তার হয়েছেন। ধনবাড়ী থানা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, মাদকের বিস্তার রোধে এ ঘটনায় আরও গভীর তদন্ত প্রয়োজন। তাদের মতে, আইন অনুযায়ী তদন্তের স্বার্থে আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন, তাহলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক সরবরাহকারী চক্র, সহযোগী এবং নেপথ্যের অন্যান্য তথ্য বেরিয়ে আসতে পারে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, বরং পুরো মাদক নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
